চার কেদার এক বদরী- পর্ব-৪- রুদ্রনাথ
কথায় আছে রুদ্রনাথকি চড়াই , অউর জার্মানকি লড়াই এক হি বাত! রুদ্রনাথ সব থেকে কঠিন পাঁচ কেদারের মধ্যে। ততক্ষণে বৃষ্টি ফ্রিস্টি থেমে গেছে, চড়া রোদও উঠে গেছে, হাঁটতে বেশ কষ্টই হচ্ছিল। আসার সময় গোবিন্দ লজের মালিক বলে দিয়েছিল , প্রতি দু কিমি পরপর খাবার জায়গা পাওয়া যাবে। রেস্ট করতে চাইলে, তাও করা যেতে পারে; চলতে তো শুরু করলান। প্রথম থেকেই চড়াই। প্রায় ২০০ চওড়া চওড়া সিঁড়ি( ধাপ?) ভেঙ্গে , পুরো গ্রাম টাকে পেরিয়ে তবে মেন রাস্তায় ওঠা গেলো। গ্রাম্য পাহাড়ি পথ। ছায়ায় মোড়া। প্রায় ২ কিমি চলার পর বাঁদিকে একটা শেড এর মধ্যে দোকান পেলাম। মানে ওই যাত্রী প্রতীক্ষালয় টাইপের আর কি। বেশ ফুর্তি হল দেখে। দোকানে বেশ থরে থরে রডোডেনড্রনের জুসের বোতল সাজানো। পাতি লেবুও আছে । আহা পরানডা এক্কেরে আন চান আনচান কইরা উঠল। সটাসট দু গ্লাস করে জুস মেরে দিলাম প্রত্যেকে। তারপর লেবু নুন আর একটু চিনি দিয়ে শরবৎ বানিয়ে ব্যাগেও ভরে নিলাম। মানে যোগাড় তো একেবারে পুরো তৈরি। ওখানে আবার দেখলাম দারুন দেখতে কিছু শাক রাখা আছে-অনেকটা লতানো লতানো কুঁচকন...