চার কেদার এক বদ্রী- কল্পনাথ
সকালের মিঠেকড়া রোদ, সাথে হাল্কা ঠাণ্ডা হাওয়া, জম্পেশ লাগছিল মাইরি জার্নিটা। তারপর সক্কাল বেলা, সেক্সি বউদি অ্যান্ড টিম জীন্সের ইউনিফর্ম পরে ঘোড়া ব্র্যান্ডের খচ্চরের পিঠে চড়ে দুলতে দুলতে আর দোলাতে দোলাতে বেড়িয়ে যাওয়া দেখে মনটা হেবভি খুশ। যাওয়ার আগে একবার অনুপমের দিকে আলচোখে তাকিয়েও গেল। ব্যাস আর যায় কোথায়, আবার অনুপমের হাসি কানছোঁয়া – দেখলে , দেখলে গোরাদা, দেখলে, সাচ্চা লোকের দিল মেয়েরা (এখানে বউদিরা হত…) এমনিতেই চিনতে পারে,।। “তা যা বলেছিস”, হঠাত ফুট কাটল পদ্ম, “ জঙ্গল থেকে নেমে এসেছিস, ওপরে কেউ খোঁজ করলে খবর দিতে হবে কি না, তাই ভাল করে দেখে রাখলো। খ্যা খ্যা করে হেসে উঠলো গোরাও- “ নিজেকে উর্বশী ভাবছিস নাকি একটু সুদল মেখে? যাস আমার সাথে লেকের ধারে- ।একেকটা করে চামকি বৌদি দেখবি, আর মাথা ঘুরে পড়ে যাবি। চটি ও রাখতে বলবে না তোকে কেউ। কি আর করবি, মাংস তো পাবি না, ঝোলটাই চেখে দ্যাখ’। অনুপম কি আর দমবার পাত্র- ‘ যাও যাও, খেলা এখানে দেখাও না দেখি ! । ওরকম অনেক দেখেছি; ক্যারদানি কার কত, জানা আছে, আঙ্গুর তো টক লাগবেই। যেমন পিসী, তেমনি তার ভাইপো, বাতেল...