চার কেদার এক বদ্রী -পর্ব- ১
কি রে পদ্ম, কি হবে এবার?
পদ্মর মানে পদ্মনাভ চক্রবর্তী West Bengal Legal Service এর দুঁদে অফিসার,
চোখ মুখ দেখার মত হয়ে গেল। একেবারে যাকে বলে
কিংকর্তব্যবিমূঢ়। আর কালো নাকটাকে ঘষে ঘষে বেগুন কালার করে ফেলছে। যাকে বলে
full nervous.
কেন এমন হল? তাহলে একটু পিছনে যেতে হবে ,
তথাকথিত এক কলকাতার শীতের দুফুরে, দোকানে বসে হাল্কা
গুলতানি করছি, হঠাৎ সামনে রাখা ফোনটায় পদ্মবাবুর নাম ভেসে উঠল। ফোন টা ধরতেই প্রথম
কথা, ‘ ট্রেক এ যাবে? মন্দানি ভালী? প্রায়
১৫০০০ ফিট ওপরে। মে মাসের শেষে। ১০ দিনের ট্রেক। বেশ ভাল ট্রেক। নতুন দুজন join করবে- গোরা আর অনুপম। মোট চারজন
যাব। পাহাড় পাগল ওরা। বেশ ভাল টীম হবে।
এক নিশাঃসে বলে গেল কথাগুলো পদ্ম।
এর আগে ওদের বোরাসু পাস ট্রেক এ ওদের সাথে যাই নি-
মনটাও ভীষণ ট্রেক ট্রেক করছিল অনেকদিন হল।
আর পদ্ম, হচ্ছে আমাদের অঘোষিত, স্বঘোষিত
এবং সর্বসম্মতিক্রমে নির্বাচিত দলপতি ; youth
hostel এর memberও। প্রচুর খবর টবর রাখে।
ও যদি ঠিক করে থাকে তবে খারাপ কিছু হবে
না। কিন্তু ওই যে, বাঙালি রক্ত বইছে শরীরে , একদম এক কথায়
মেনে নেবে, - হতেই পারে না; তাই ঘোঁত করে উঠলাম –‘তুই
কি করে 15000 এর উপর যাবি? তোর তো ১৩র উপরেই অলটি লেগে যায়। তারপর খুনের
দায়ে পড়ব নাকি। ‘
সত্যি ওর এরকম হয়- আমাদের শেষ ট্রেকটায় –গোমুখ, তপোবন
এ ১৩০০০র ওপরে ওর অলটি লেগে আমাদের ঘুঘু
দেখিয়ে ছেড়েছিল। তার বিস্তারিত বিবরণ শ্রদ্ধেয় ডঃ আশিস চট্টোপাধ্যায়ের লেখা তপোভূমি তপোবনে বইটাতে আছে। অসাধারন লেখা। গত এক বছর ধরে বই টা one of the
best sellers. বই টা পড়তে পড়তে গঙ্গোত্রী, গোমুখ আর তপোবনে পুরো মানসভ্রমন হয়ে যায়।
যাই হোক, পদ্ম মিনমিন করে জবাব দিল যে ও খবর নিয়ে দেখেছে যে ওখানে গাছ আছে, মানে ঘাস
টাস তো আছেই,তাছাড়া ও প্রচুর প্র্যাকটিস
এর মধ্যে আছে, এবার আর ভির্মি খাবে না। কোঁ কোঁ করে গোঙাবেও না আর লোক জন কে
চিনতেও পারবে।
ও এমনিতে খুব ভাল ট্রেকার। সত্যি যদি
হিসেবে চলে, কিছু হবে না ওর; কিন্তু পাহাড়ে সব সম্ভব। ওর সব ই ভাল শুধু দোষের
মধ্যে ও হাড় কিপটে। যাকে বলে রন্ধ্রে রন্ধ্রে। তো দায়সারা গোছের হ্যাঁ করে করে
দিলাম ওক।
ফোনটা ছেড়ে দিলাম বটে, কিন্তু সারাদিন কাজের ফাঁকে ফাঁকে মন্দানী ভ্যালী নামটা
ফিরে ফিরে আসতে লাগল। সময় করে একবার গুগল দা কে একটু খোঁজ খবর নিতে বললাম- দেখলাম,
এটা একটা offbeat ট্রেক; ১৪০০০ ফিট ওপরে। প্রচুর বরফ থাকবে ওইসময়। জম্পেশ
জায়গা। moderate trek. রাশি থেকে শুরু আর কেদার দিয়ে নামা। ভালই লাগল।
প্রসঙ্গত বলে রাখি, আমাদের একটা club মত আছে, The
Adventurers; হোতা হলেন
শ্রীমান রঞ্জু ঘোষ।( কথান্তরে রঞ্জু ঘোস্ট। )একজন অসাধারন প্রাণশক্তির
ছেলে। ও ই চারদিক থেকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত অনেক লোকজনকে সামিল করেছে ক্লাবে। প্রতিবছর
প্রচুর হিড়িক তোলে ট্রেক ট্রেক করে,কিন্তু finally যাওয়ার সময় আর লোক হয় না – দু চার জন
বাইরের লোক ও ই জুটিয়ে ফেলে, আর পরে আবার তারা ক্লাবের member হয়ে যায়। এভাবেই চলছে, কিন্তু উৎসাহের খামতি নেই তাতে। রঞ্জুর কথা উঠল কারন,
যদিও এই ট্রেকটা বাইরের লোক নিয়ে হওয়ার
কথা, কিন্তু ও শুনেই, ক্লাব এর credential বানানোর জন্য
ক্লাবের ব্যানারে করার জন্য ঝুলে পড়ল। আর ওকে না জানিয়ে ট্রেকে যাওয়া আর board
exam এ টুকলি করে ধরা পরা এক ই ব্যাপার। আর ওর arrange করা মানে, যাদেরকে নিয়ে ও টীম তৈরি করা শুরু করবে,
শেষে গিয়ে সেই টীম এর প্রায় কাউকেই পাওয়া যাবে না, finally, একে
তাকে ধরে নিয়ে যাবে , আর পুরো ছড়াবে। পারাংলা পাস ট্রেকে তো খুনের দায়ে পড়তে
গেছিলাম; সে এক অন্য গল্প। বোরাসু তে উনি অফিস ব্যাগ নিয়ে আর জীন্স পরে ট্রেক করতে
গেছিলেন। তাও চলত, কিন্তু গেছিলেন without গামছা। পুরো ট্রেকটা উনি চালিয়েছিলেন এর তার কাছ
থেকে গামছা নিয়ে।। ভাগ্যিস যাই নি ওইটায়।
তো পদ্ম বাইরের লোক বলাতে প্রথম ভাবনা
এল যে পদ্ম ও কি রঞ্জুর দলে পড়ল না কি; হাজার হলেও ওরা ,যাকে বলে হরিহর আত্মা।
কিন্তু ওই যে বলল পাহাড় পাগল!!- ওতেই চলবে
। তাছাড়া কত তরঙ্গ ই তো ওঠে, সব ঢেউ থোড়ি হয়! এই সাত পাঁচ ভাবছি, ভাবলাম দেখাই যাক না নাটকটা।
তো দিন দশেক পর পদ্ম একটা মীটিং ডেকে বসল আর বলল govt id প্রুফ নিয়ে আসতে; এই দশ দিনে
মাঝে মাঝে ফোনাফোনি দু এক বার হয় নি যে তা নয়, আর তাতে
‘ওই তুই যা করবি তাতেই আছি’ গোছের কথাবার্তা ছাড়া বিশেষ কিছু হয় নি।
গোরা- আমাদের মধ্যে বোধ হয় সবচেয়ে balanced মেম্বার। দারুন চেহারা; কম কথা
বলে;অসম্ভব ভদ্র আর খুব adjusting. ওর এই স্বভাবের পরিচয় পরে
বহুবার পেয়েছি। আদর্শ team man। ও আর অনুপম একই পেশায় আছে,
তা সত্তেও
ওরা দারুন বন্ধু। অনুপম ও খুব সম্মান করে গোরা কে। আর গোরা ও ওকে আগলে রাখে
বলতে গেলে। গোরার আরও গুণ আছে, যথাসময়ে বলা যাবে। তা দাবড়ানি দিয়েও কি আর আটকান
যায় অনুপমকে? ওর নাকে তখন ঘিয়ের গন্ধও। সঙ্গে রঞ্জু ও যোগ্য সঙ্গত করে যাচ্ছে; বলা
হয় নি আগে, রঞ্জু ছিল কলকাতায়। ওকে কি কুক্ষনে পদ্মই ফোন করে বলতে গেল যে আমরা মীটিং করছি বিরিয়ানি দিয়ে- ও কোথায় বউ কে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিল, পদ্ম
বিরিয়ানি খাওয়াচ্ছে শুনে মিনিট দশেকের মধ্যে এসে হাজির। ব্যাস আর পায় কে। মীটিং
একদম জমে ক্ষীর। এমন সময় পদ্ম বোমা ফাটাল -
– আমি বলবীর কে ৬০০০ টাকা অ্যাডভান্স করে দিয়েছি। আর
ডেট ঠিক হয়েছে ২১সে মে থেকে ৩রা জুন। ওকে সমস্ত id proof আর ছবি
পাঠাতে হবে forest এর পারমিসন এর জন্য।
বলবীর হোল মন্দানি ভ্যালীর গাইড। ভাল নামডাক আছে। পদ্ম ওকেই ঠিক করেছে।
এরকম দুটো যুগপৎ বোমাবর্ষণে যা হওয়ার তাই হল- ঘরে
সূচিভেদ্য নীরবতা । গোরা যে গোরা- এক শান্ত সৌম্য এক ব্যাক্তিত্ব, তো
সেই গোরাও দেখলাম হাঁ করে তাকিয়ে আছে।
ব্যাপারটা গুরুতর। টাকা advance হয়ে গেছে, তারিখ ঠিক- পদ্ম যেহেতু
সরকারী চাকরি করে তাই ছুটিছাটা তা ওর ই concern. আমি ছোট
করে একটা ‘বেওসা’ করার চেষ্টা করছি, গোরা আর অনুপম জীবনবীমা বেচে। কাজেই ওর হিসেবমতো আমড়া স্রেফ বেকারত্বের
পরের STAGE এ বিরাজ করি, আমাদের তো ছুটি ই ছুটি। তো ওদেরকে আর
জিজ্ঞেস করার কি আছে- এরকম ব্যাপারটা আর কি!
কিন্তু ঘটনাটা হল plan পাক্কা। সঙ্গে সঙ্গে কাজে লেগে গেলাম সবাই। পরের কাজ হল ticket. ৩রা জুন ফিরতেই হবে, আমি আর পদ্ম flight এ যাব এবং
ফিরবো। কি কপাল! অবিশ্বাস্য ভাড়ায় খাবার সহ kol-delhi-kol পেলাম এবং
সঙ্গে সঙ্গে tiket কাটিতং কুরু। ওখানে বসেই। লেকিন ticket থি non-refundable; মতলব, যাও ভি আউর না যাও ভি, পাইসা গোল। কাজেই আমরাই আমাদের যাওয়া টা আরো পোক্ত করে ফেললাম।
গোরা অনুপমকে এক অদ্ভুত নামে ডাকে – জ্ঞানোপম –সব ব্যাপারেই ওর জ্ঞানের আধিক্য
বলেই হয়ত। অথবা ভাঙ্গবে তো মচকাবে না গোছের। খুব মজাদার ছেলে, ও সঙ্গে থাকলে ক্লান্তি মনে হয়
না কখনো। ওকেও দেখলাম কেমন টুস্কি খেয়ে
বসে গেছে। বাকরুদ্ধ হয়ে চোখ গোল গোল করে দেখে যাছে ঘটনার অগ্রগতি। Train
reservation তখনও শুরু হয় নি অগত্যা অপেক্ষা করতে হবে ওদেরকে।
একটা ফুল ঢপের মীটিং অবশ্যম্ভাবী ভাবে ঘেঁটে যেতে যেতে হঠাৎ ই চূড়ান্ত সফল হয়ে
গেল। একেবারে t20 match এর climax.
নাটকীয় পট পরিবর্তন ।
অগত্যা মাঝি রেডি, সওয়ারী রেডি তো চালাও
পানসি হরিদ্বার।
এরপর অবিশ্বাস্য দ্রুততায় ট্রেন টিকেট হয়ে গেল, আমাদের টুকিটাকি কেনাকাটা ও হল
এবং বেশ কিছুদিন বাদে ট্রেক এ যাচ্ছি বলে গা ঘামানো ও শুরু হল পুরোদমে। অবিশ্বাস্য
ভাবে আমরা ওই একটাই মীটিং করেছহিলাম তারপর আবার আমরা একসাথে হই রাশিতে। কারন ওরা
দুদিন আগে বেরিয়ে যায়; উদ্দেশ্য - train এ যাবে + আগে গিয়ে ব্যাবস্থাপনার তদন্ত
করবে। পরে বোঝা গেল ওটা স্রেফ বাহানা। হরিদ্বার এ একদিন থেকে গান্ডে পিন্ডে গিলবেন ওনারা, তারপর পৌঁছবেন।
আসতে আসতে দৃশ্যপট বদলাতে শুরু করেছে । চারদিকে পাহাড়, নীচে নদি।, রুক্ষ পাথর আর ঘন নীল আকাশ। মনটাও উরু উরু হচ্ছে, ফোন ধরতে আর ইচ্ছে করছে না। খচরামো মার্কা চিন্তাগুলো একটু কম আসছে। হারিদ্বার থেকে দেবভূমি শুরু! নিজেদেরকে বেশ দেবশিশু ( নাকি ছাগশিশু – অন্তত বাড়ির লোকেদের কাছে তো বটেই। না হলে ঘরের খেয়ে কেউ বনের মোষ তাড়ায় নাকি- কলহান্তরে গায়ে হাওয়া লাগিয়ে পয়সার শ্রাদ্ধ করা আর কি) মনে হছে মাঝে মাঝে- ভগবান না ডাকলে হরিদ্বার আসা হয় না কি আবার। মানে ফুল গদগদ ব্যাপার। তখন ও জানি না কি ঘটতে চলেছে সামনে।
বিকেল ৫টা নাগাদ পৌঁছলাম রাশিতে। রাস্তাতেই গোরা আর অনুপম এর সাথে দেখা। ওরা দুফুরে গান্ডে পিণ্ডে গিলে একটু ঘুমিয়ে তারপর পায়চারি করতে বেড়িয়েছে খাবার হজম করার জন্য। অনুপম খোঁজ নিয়ে নিয়েছে ওখানে নাকি দারুন মুরগি পাওয়া যায়, আমরা আসাতে এত খুশি হয়েছে যে মুরগি দিয়ে celebrate করবে। তো যাই হোক, পৌঁছলাম। ফ্রেশ ট্রেশ হয়ে যে জামাকাপড় পরে গেছিলাম, সব ঢুকে গেল sack এর একদম তলার খোপে। বেরিয়ে এলো ট্রেকিং gears and accessories.
কিছুক্ষণের মধ্যে বলবীর এসে হাজির। দারুন হাসিখুশি প্রাণবন্ত এক যুবক। প্রচণ্ড অতিথিপরায়ণ। ওদের বারিতেই থাকার ব্যবস্থা। ভাড়া ৪০০ টাকা পার হেড। ও এসে বলল, ও আরও দুজন কে নেবে মাল নেওয়ার জন্য; পারমিসন নেওয়ার জন্য ranger এর সাথে কথা বলে রেখেছে। কিন্তু ranger বা Forest Officer কেউ ই লিখিত পারমিসন দ্যায় নি। নিমরাজি গোছের ব্যাপার। কিছুক্ষণের মধ্যেই দুই porter ও এসে গেলো। দুজন ই নেশায় একদম টাল্লি। ওদের একজন কথা প্রসঙ্গে বলল লিখিত পারমিসন ছাড়া ওরা যাবে না। তা বলবীর বলল ও কথা বলে নিয়েছে।
এই পারমিসন এর প্রবলেম টা আগে ছিল না- গত বছর পানপাতিয়া পাস এ ৪ জন বাঙালি মারা যায়, তার জন্য পুরো দায় এসে পড়ে forest এর ওপর; তাছাড়া এখন সমস্ত বুগিয়ালে tent pitch করা নিষিদ্ধও। কারণ যাত্রীরা এত নোংরা করে প্লাস্টিক, বোতল ,ঠোঙ্গা ফেলে; পরিবেশবিদরা ব্যাপক active হয়ে উঠেছে তার জন্য আর গভর্নমেন্ট এর ওপর ও চাপ আছে তার। সব মিলিয়ে প্রচুর কড়াকড়ি। তো রাতে গরম গরম মুরগির ঝোল আর ররুটি খেয়ে খুব বেশী চিন্তা না করে শুয়ে পরলাম তাড়াতাড়ি। বলবীর তো আছেই।
![]() |
| আমাদের দল-১ |
![]() |
| আমাদের দল-২ |
![]() |
| উকিমঠ ছাড়িয়ে রাশির পথে |
![]() |
| দূরে রাশিগ্রাম |
![]() |
| ভারত সেবাশ্রম সংঘ-উকীমঠ |
![]() |
| রাশির পথে |
![]() |
| রাশির পথে-২ |
![]() |
![]() | ||
|










Excellent, porer part er jonno apekkhay thaklam..
ReplyDeletecoming soon
DeleteAmazing.
ReplyDelete