চার কেদার এক বদ্রী -পর্ব -২- মদ্মহেশ্বর অভিযান
পরের দিন সকাল ৬টার র মধ্যে আমরা রেডি। ৭.৩০ এ বেরোতে হবে। সবাই এসে গেছে। বলবীর এসে বলল- ‘ফরেস্ট
অফসার আয়ে হুয়ে হ্যাঁয়। একবার মিল্ কে বাত কর লিজিয়ে। কিউঁ কি written
permission মিলেগা নেহি অউর উও লোগ যানে কে লিয়ে মানা কর্ রহা
হ্যাঁয়। “
সর্বনাশ!! বলে কি ব্যাটা। শেষ
মুহূর্তে এসব নাটক!!
প্রথমে কথা বললাম FO-র সাথে। বললাম “নিজেদের রিস্ক এ
যাব; তুমি কিছু না জানলেই তো হোল।“ ও আমাদের চাপ সামলাতে না পেরে Ranger কে ফোনে নিলো। Ranger একটুক্ষণ কথা বলার পর, প্রথমে
নিমরাজি গোছের হয়ে বলল ID, নাম, ঠিকানা সব জমা রেখে বেরিয়ে যেতে। তারপর দেখলাম ওই FO আবার কি গুজ গুজ করল ফোন এ, - দশ মিনিট পর রেঞ্জার
ফোন করে বলল, আমরা যেতে পারব না। যদি জোর করে যাই, তাহলে কেদার থেকে বেরোবার সময় arrest করিয়ে দেবে। গভর্নমেন্ট এর নিষেধাজ্ঞা না মানার শাস্তি ৩ বছর জেল আর সাথে
লাখ টাকা করে জরিমানা।
উত্তরাখণ্ড গভর্নমেন্ট এর সাথে পাঙ্গা নেওয়ার ইছে কারোর ই ছিল না। তার ওপর শেষ
মুহূর্তে practically কিছুই করার নেই। ওখানে আমাদের কারোরই মামা, কাকা,
দাদা নেই। কলকাঠিটা forest officer ই নেড়েছে। বেশ বোঝা
যাচ্ছে, কিন্তু কিছু করার নেই!!
পদ্ম ছিল ট্রেক arranger। আমরা সবাই বাঘের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে! তো ও নাক চুলকে
বেগুনী করবে না তো কি করবে।
তবে হাজার হলেও দলপতি বলে কথা। ওর দাপটে
ওর অফিসের পিয়ন কেরানিরা এক অ্যাকোয়াগার্ডের জল খায়, তার ওপর ট্রেক লাভার, সারা বছরই প্রায় ট্রেক করে বেড়ায়; পড়াশোনাও যথেষ্ট ভাল- পিএসসি দিয়ে চাকরি বাগিয়েছে (যারা PSC, SSC, BSRB, RRB এই পরীক্ষা গুলো দ্যায়
তাদেরকে আমি অতিমানুষ মনে করি, ওরা চাঁদের ওজন বা উটপাখির ডিমের ব্যাসার্ধও বলে দিতে পারে, g.k-টাকে
একেবারে চচ্চড়ি বানিয়ে ফেলে ওরা … ) আমি তো বলেই দিলুম, বদরী ঘুরে বাড়ী চল, গোরা বলল কেদার
যাবে; হঠাৎ পদ্ম বলল-‘ মদ্মহেশ্বর চল।
ভালো ট্রেক। বলেই পকেট থেকে ফস করে একটা পেনসিল ড্রয়িং করা ম্যাপ খুলে ফেললো- বলল ‘চার
কেদার করব আর ফেরার সময় বদরীনাথ দর্শন করে মানা গ্রাম, বসুধারা ফল্স
দেখে হরিদ্বার ফিরে যাব।‘ একটু ভাবলাম, তারপর মনে ধরল প্রস্তাবটা। ফেরার
টিকিট পাওয়া যাবে না। অতগুলো দিন কাটাবোই বা কি করে! আদাড়ে বাদাড়ে ঘুরে বেড়াতে হবে; তার থেকে
এটা ভাল। মানুষ ভাবে এক, আর হয় আর এক। ওই জন্যই বোধ হয় বাবা, কাকা একসাথে ডেকেছেন।
ওনাদের ইচ্ছে না থাকলে এরকম টুইস্ট আসে নাকি!! মানে চার কেদার এক বদরী।। জয় ভোলেনাথ।। জয়
কেষ্টকাকা।।
যেমন ভাবা তেমন কাজ, লাগেজ সব ওখানেই , মানে বলবীরের ঠেক এ রেখেই বেরিয়ে পড়লাম হাঁটতে। ওকে বলে গেলাম যে ফিরে এসে হিসেব করবো। বলবীর এতটাই ঘাবড়ে গিয়ে চুপসে ছিল যে কিছু না করার মত জায়গাতেই ছিল না। ঘাড় নেড়ে সব লাগেজ ঢুকিয়ে দিল। ব্যাটা ফরেস্ট অফিসার এত বদমাশ- দু কিমি অবধি পেছনে
লোক লাগিয়ে রেখে দিল যে আমরা সত্যি মদ্মহেশ্বর যাই কি না দেখতে; যখন নামতে শুরু করলাম তখন
ওদের লোক ফিরে গেলো।
পঞ্চকেদারের পৌরাণিক কাহিনী অনেকেই জানেন- শুধু একটু ঝালিয়ে নেওয়ার জন্য
সংক্ষেপে বলে নেই- পাণ্ডবরা যখন মহাপ্রস্থানের পথে যাত্রা করার জন্য প্রস্তুতি
নিচ্ছেন, তখন শ্রীকৃষ্ণ তাদের বলেন যে শিব ভগবান তাদের উপর ক্ষুব্ধ কারণ তারা
কুরুক্ষেত্রের যুদ্ধে ভ্রাতৃহত্যা এবং ব্রাহ্মণ হত্যা করেছেন। এবং শিব দর্শন করে
তাকে তুষ্ট না করে তারা রওনা হতে পারবেন না। এই কথা শুনে পাণ্ডবরা শিবের খোঁজ করতে
শুরু করলে, শিব ষাঁড় বা নন্দীর রূপ ধারণ
করে গাড়োয়াল হিমালয়ের দিকে চলে যান এবং পাণ্ডবরা তার পেছন পেছন যান। গুপ্তপ্রয়াগে এ
ষাঁড় রূপী শিবের পেছনের পা এবং কোমর ধরে তাকে আটকাবার চেষ্টা করেন পাণ্ডবেরা, কিন্তু শিব অদৃশ্য হয়ে যান এবং তারপর তার নিজস্ব
রূপে পাঁচ জায়গায় আবির্ভূত হন। কেদারনাথে
পিঠ, মদ্মহেশ্বর এ মধ্যভাগ বা নাভি,
টুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ, এবং কল্পনাথে জটা রূপে আবির্ভূত হন- এভাবে
পাণ্ডবরা পূর্ণরূপ দর্শন করে সাতপন্থ তাল
হয়ে স্বর্গ যাত্রা শুরু করেন। কথিত আছে
পঞ্চ কেদার দর্শন খুবই শুভ। তো আমরা সেই শুভ কাজ মধ্যভাগ দিয়ে শুরু করলাম।
প্রথম ৬-৮ কিমি. তো নামা- নামার সময়
হাঁটুর জোর, আর ওঠার সময় দম লাগে। পুরো
পাথুরে রাস্তা। হাঁটু ব্যাথা না হলে বেশ ভালই লাগে। মাঝে মাঝে ২ কিমি. অন্তর এক
দুটো চা বা খাবার দোকান সাথে থাকার ও জায়গা, আর অপরূপ প্রাকৃতিক দৃশ্য। চৌখাম্বা, নীলকণ্ঠ,
কেদার এর বরফে মোরা চূঁড়ো, প্রচুর সবুজ। অসাধারণ। গোরা বাদে আমরা সবাই বেশ
কেতাবাজ। আমি একটা ঘড়ি নিয়ে গেছি যাতে altitude মাপা
যায়। মন্দির ১১৫০০ ফিট এ। বেশ একটু উঠছি আর
হাইট মাপছি। কি মাপা যায় কে জানে- আমি তো যেখানে যেখানে অলটি লেখা আছে, সেটা দেখে মিলিয়ে নিচ্ছি আর বিজ্ঞের মত মাথা নাড়ছি। পদ্মর মাথায় উটের চামড়ার টুপি, তার আবার ডান দিকটা পুরো কাটা। ঘুলঘুলি ও বলা যেতে পারে। ও যখন রাজস্থানে ছিল তখন কে নাকি ওকে দিয়েছিল;
কাটা দেখে বাতিল করতে বলেছিলাম টুপিটা; তা ও বলল টুপিটার সাথে নাকি সেন্তিভ্যালু
জড়িয়ে আছে। আর অনুপম আবার কেতা করে একটা
ক্যামেরার armband নিয়েছে। মাঝে মাঝেই সেটা ঘুরিয়ে ঘুরিয়ে কিছু একটা করার
চেষ্টা করছে ক্যামেরাটা নিয়ে - কি যে করছে আমরা সেটাই বুঝতে পারছি না। সেদিন আবার electionএর রেজাল্ট। যেখানেই দাঁড়াচ্ছি,
শেখানেই চার পাঁচ জনের একটা জমায়েত আর বিশেষজ্ঞের মতামত চলছে। আহা! এখন কলকাতায় থাকার মজাটাই অন্যরকম ছিল।
খিল্লি করেই দারুন সময় কাটত। বেশ নিজেদের কে
তেনজিং, তেনজিং মনে হচ্ছে- অভিযান
এ যাচ্ছি। আমি আর অনুপম গোরার পেছনে লাগতে
লাগতে এগিয়ে চলেছি। হঠাৎ শুরু হোল বৃষ্টি! বৃষ্টির মধ্যেই হাঁটছি। পৌঁছলাম বানটৌলী – মানে
প্রায় ৮-৯ কিমি. হেঁটেছি। প্রায় পুরোটাই উৎরনো। ভাবছি চড়াইটা কখন! এ তো বেশ সোজা রাস্তা।
এটা কে ট্রেক বলে নাকি। পদ্ম টাকে রাতে আচ্ছা করে আবার মালিশ করতে হবে- আমাদের
ভালোমানুষির সুযোগ নিয়ে ঘুরতে নিয়ে এল ব্যাটা।
প্রায় ১টা
বাজে তখন। বানটৌলী তে চা এর জন্য
দাঁড়ালাম, দেখলাম একটা বাঙালি গ্রুপ
নামছিলো, তারা রেস্ট করার জন্য বসেছে আর ব্যাপক হল্লা করে election রেজাল্ট
শুনছে। প্রায় বিধ্বস্ত ওরা। আমাদেরও একটু দাঁড়াবার মুড হচ্ছিলো, বাঙালি তো –ঠেকের
মায়া কাটানো বড়ই দুষ্কর। তাও আবার চা এর দোকানে; কিন্তু
ওরাই বারণ করল- বলল, ‘সামনে কঠিন রাস্তা। বেরিয়ে পড়ুন! এক তৃতীয়াংশ ও আসেন নি।” তো আমরাও আর দাঁড়ালাম না। চলতে শুরু করলাম আর আর চড়াই হল
শুরু।
এবার মালুম পেলুম চড়াই কাকে বলে! বাপ্পো রে বাপ্পো।।
অনেকদিন পাহাড়ে হাঁটিনি বলেই হয়ত একটু বেশী ই মনে হচ্ছে কষ্টটা। তার মাঝে মাঝে বৃষ্টি তো আছেই। আবার ভালো ও লাগছে- এর জন্যই তো আসা। কষ্ট করে
সুখ পেলে, তার মত সন্তুষ্টি আর কিছুতে হয় না। অর্জন করার অনুভূতি ই আলাদা; আর আমরা
সত্যি অর্জন করতে চলেছি। পদ্মকে ক্ষমা করে
দিলাম অন্তর থেকে। অনুপমের মোটামুটি দেখার মত অবস্থা। প্রায় ঘণ্টা খানেক পর থেকে অনুপম
নীচে আসতে থাকা প্রতিটা লোককেই
জিজ্ঞেস করা শুরু করল –“ আউর কিত্না দুর? কিত্না টাইম লাগেগা?” আর লোক গুলো ও
বহুত ঠ্যাটা – “ ব্যাস পঁহুছ ই গয়ে – ২ কিমি. ঔর!” এই ২ কিমি. আর শেষ হয় না- হয়তো
হিম্মৎ ঠিক রাখার জন্যই দূরত্ব কম বলে- কিন্তু তাতে রাগ ই হচ্ছিল।
পাহাড়ে হাঁটার নিয়ম- বসা চলবে না। ক্লান্তি লাগলেও
দাঁড়িয়ে নিতে হবে খানিকক্ষণ, বসলেই শরীর ছেড়ে দেবে। আমরাও মাঝে মাঝে দাঁড়িয়ে
গুলতানি করে নিচ্ছিলাম; এই করতে করতে পৌঁছলাম গৌণ্ডার । জামা কাপড় ভেজা। চারদিকে অপূর্ব
প্রাকৃতিক দৃশ্য কিন্তু তা অবলোকন করার mood বিশেষ হচ্ছে না। হাল্কা চা খেয়ে
আবার চললুম – পৌঁছলাম খাদরা খাল। একটাই ঘর। একটাই পরিবার। খুব মিষ্টি একটা বাচ্চা। আমাদের বাৎসল্য রস জেগে
উঠল। অনুপম বিগলিত হয়ে গিয়ে “ঘুঞ্চুমুনু, পুঞ্চুমুনু ‘করে পুচকিটাকে আদর টাদর করতে
শুরু করল। ছবি টবি তুলে আবার টা
টা বাই বাই- আবার যাত্রা। কারণ এবার আর ‘দু কিমি’ র ওপর ভরসা নেই। দু কিমি শুনতে শুনতে প্রায় ৫
কিমি চলে এসেছি।
কিন্তু ওই অনুপম- আবার কারো সাথে দেখা
, আবার জিজ্ঞেস আর কপি পেস্ট উত্তর, “ব্যাস
ঔর ২.৫ কিমি-“ – আবার
মুণ্ডপাত & যাত্রা শুরু। প্রায় ৬.৩০ নাগাদ ঘণ্টার আওয়াজ পেলাম- মানে
পৌঁছে গেছি। অনুপম তাড়াতাড়ি “ পদ্ম তুই আগে গিয়ে ঘর দ্যাখ-না হলে জায়গা পাব না”
বলে তাড়া দিতে শুরু করল। মানে এটা যেন সিনেমার টিকিট; আগে গিয়ে লাইন না দিলে house
full. ওর অবস্থা সত্যি
দেখার মত তখন। বলতেও পারছে না যে ও আর পারছে না –মচকানো যাবে না কিছুতেই ! যদি বলি এই অবস্থা শুধু ওর ই , তাহলে ও হেব্বী
খঁচবে কিন্তু কম বেশি আমাদের সবার ই একই
অবস্থা। লেখা আছে ১৬ কিমি. দূরত্ব রাশি
থেকে কিন্তু কোন ভাবেই এটা ২৪-২৫ কিমি.র কম হবে না। যদিও পাহাড়ে দূরত্ব বোঝাটা
মুশকিল। আমাদের সহযাত্রী একজন, সেও gps on রেখে দেখেছে যে distance 24 কিমি.।
যাই হোক, পদ্ম হাঁটছিল ও
দারুন। তো ও আগে এগিয়েও গেলো ব্যাবস্থাপনা করতে।
টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিল। পৌঁছে সোজা মন্দিরে গেলাম। আরতি শুরু হবে
হবে। প্রাণ ভরে দর্শন করলাম। চারপাশে পাহাড়, মাঝখানে দেবস্থান; অসাধারন জায়গা। শিবলিঙ্গ দেখলাম একটু slanting.একদম 90 degree তে নেই-যেভাবে আমরা
দেখে অভ্যস্ত। মুল মন্দির। সামনে আরও দু- তিনটে ছোট মন্দির-সব মন্দির
এ ধুপ জ্বলছে। অপূর্ব একটা অনুভূতি হচ্ছে। সমস্ত
পরিশ্রম যেন লাঘব। আরতি
শেষ করে ঘরে ঢুকতে না ঢুকতে তুমুল বৃষ্টি। আমরা
একটা বড়ো বেড ভাড়া নিয়েছিলাম, ঘর নয়;
এসব জায়গায় বেড ভাড়া হয় । ৪০০ টাকা মাথা পিছু। খাওয়া
আলাদা। ইয়া মোটা মোটা কম্বল- দুটো বেড। একটা
আমরা নিয়েছি; আরেকটা মঞ্জুল রাওয়াত বলে একজন। Bengaluruর একটা student group নিয়ে এসেছে। দেরাদুনে অফিস। MATA(
Mountaineering and Trekkers association))-র secretary. পদ্ম ওর সাথে খেজুর করতে শুরু করল - এদিকে বৃষ্টিও শুরু হয়েছে জোরে। একটু
ধরতেই খেতে গেলাম। রুটি, ডাল আর সবজি। পেটচুক্তি
খাবার। কোথায় লাগে অমৃত। রুটি পড়তে না পড়তেই অদৃশ্য হয়ে যাচ্ছে। খেয়ে
সোজা বিছানায়। কম্বলের তলায়। এখানে একটা অদ্ভুত ব্যাপার। এখানে প্রায় ২৫টার মত ঘর
আছে। যে কটা ঘর আছে, প্রতিদিন আলাদা আলাদা ঘরের পালা পড়ে। সেই
ঠিক করবে কার ঘরে কোন guest থাকবে। কার ঘরে খাবে। আবার ওদের
গল্প শুরু হল। কিছুক্ষণের মধ্যে শুনতে
পাচ্ছি রাওয়াত বলছে, এই যে বুগিয়ালে টেন্ট
pitch করতে দিচ্ছে না সরকার, যাওয়াতে বাধা নিষেধ -এতে
ওরাও খুশি নয়। এতে tourism এর
ক্ষতি হচ্ছে। লোক আসছে কম। রুজিরুটিতে টান
পড়ছে অথচ pollution control a সরকারের কোন রকম
হেলদোল নেই; ওরা একটা জনমত গড়ে তুলতে চাইছে- এইসব। একটু পর ই কথাগুলো
কেমন আবছা হয়ে আসতে শুরু করল আমার কানে। তারপর কিছু হিজিবিজি ভাষা, তারপর আর কিছু মনে ণেই। ঘুম ভাঙল পরের দিন
ভোরবেলা।
Breakfast করে বেরোতে বেরোতে দশটা বেজে গেলো। রাওয়াত দল নিয়ে বেড়িয়ে
গেছে আগেই। আমরা বৃষ্টির মধ্যেই বেরোলাম।
কাঁহাতক ভাল লাগে। এখন পুরো বিরক্তিকর লাগছে বৃষ্টিটা। camera খুলতে পারছি না। জামা কাপড় ভিজছে।
মেঘে ঢাকা আকাশ। সব মিলিয়ে অদ্ভুত লাগছে। আরে
সারা রাত হলি, তো এখন তো খ্যামা দে! তা
না, ঘ্যানঘ্যান করে হয়েই চলেছে। দিনের বৃষ্টি আমার কাছে বরাবরই depressing। ভীষণ রেস্টলেস হয়ে যাই; যাই
হোক, থামলাম না, চলতেই থাকলাম। এবার হাঁটুর পরীক্ষা। knee cap পড়াই ছিল; সামনের দিনে লম্বা
রাস্তা। হাঁটুতে খুব চাপ না দিয়ে হাঁটছি। তবুও মাঝে মাঝে ঝন ঝন করছে। আবার
এক ই রাস্তা। বানটৌলী পৌছতে পৌছতে প্রায় ৪টে বেজে
গেলো। এবার আবার চড়াই। অনুপম, mobile এ টাওয়ার পেতেই , “ বলবীর, চিকেন কারি আউর রোটি বানাকে রাখনা। হাম
লোগ চিকেন রোটি খায়েগা আউর ঝোল থোড়া যাদা রাখনা; পুরা ১ কেজি চিকেন লাও’ আমাদেরও
অবশ্য idea টা খারাপ লাগে নি। গরম গরম মুরগির ঝোল আর রুটি। সুড়ুত করে
জিভের ঝোল টেনে নিলুম।
পৌঁছলাম প্রায় সাড়ে ছটায়। ফ্রেশ হয়ে জামাকাপড় প্যাক করে- পরের দিনের
প্ল্যান। এবার প্রথমে চোপতা।
গন্ত্যব্য টুঙ্গনাথ। পৃথিবীর অন্যতম উচ্চতম শিবমন্দির।
গাড়ি লাগবে। অনুপম কোথা থেকে প্রমোদ বলে এক ড্রাইভার ধরে
নিয়ে এলো। সাগর থেকে এসেছিল। এবার ফিরছে। অনেক কম ভাড়ায় রাজী হোল যেতে। রাতে বলবীর
এসে পুরো অ্যাডভান্স ফেরত দিয়ে গেল। একে ভাল ট্রেক হয়েছে, তার ওপর পয়সা
ফেরত, মানে খরচা এক লাফে অর্ধেক; পদ্মকে আর পায় কে!! বুকের ছাতি চওড়া করে ঘুরছে আর
মাঝে মাঝেই ভাব নিচ্ছে আর আওয়াজ দিচ্ছে। বেশ বুঝতে পারছি ব্যাটা যদি মোরগ হত,
তাহলে ঝুটি ফুলিয়ে কোঁকর কোঁ করে আমাদের তাড়িয়ে বেড়াত। নেহাত আমাদের দলের সাথে
পেরে উঠল না বলে চুপ করে গেল। অনুপম তো
ওকে দাবড়ে থামিয়ে দিল ‘তুই আমাদের না খাইয়ে দৌড় করাচ্ছিস,
আমাদের শরীর খারাপ হয়ে যাবে; পাহাড়ে খালি পেটে হাঁটতে নেই” আমি আর গোরা মিনমিন করে
ভাবছি, আমাদেরও দিন আসবে- ট্রেক তো সবে
শুরু। কিন্তু এবার তো নাক আমাদের ঘসার পালা। কারন আর আমাদের গাইড লাগবে না। পুরো পয়সা বাঁচল।
যা অভিজ্ঞতা পেলাম, তাতে বুঝলাম সামনে দারুন
ট্রেক অপেক্ষা করে আছে। উপরি পাওয়া চারকেদার দর্শনের পুন্য- যেটা আমাদের
পরিকল্পনাতেই ছিল না। মানে ফুল্টু প্রফিট।
কিন্তু স্বীকার করছি না মোটেই। ভাবটা এমন, ওর আবার কিসের কৃতিত্ব, যা হয়েছে আমাদের
ভাগ্যে লেখা ছিল, তাই এইসব করতে করতে গিয়ে ঢুকলাম কম্বলের তলায়। অদ্য শেষ রজনী
রাশিতে। দিল খুশ এন্ড পেট ও খুশ। সোজা বিছানা এন্ড ঘুম । ইতি মদ্মহেশ্বর
অভিযান সমাপ্ত। এবার ভেলা টুঙ্গনাথে।।
![]() |
| মদমহেশ্বরের পথে- ২ |
![]() |
| মদমহেশ্বরের পথে- বৃষ্টির পর |
![]() |
| মদমহেশ্বরের পথে-৩ |
![]() |
| মদমহেশ্বরের পথে-বরফে ঢাকা চুঁড়ো |
![]() |
| মদমহেশ্বরের পথে-৪ |
![]() |
| মদমহেশ্বরের পথে-৫ |
![]() |
| মদমহেশ্বরের পথে-৬ |
![]() |
| মদমহেশ্বরের পথে-৭ |
![]() |
| মদমহেশ্বরের পথে-৮ |
![]() |
| মদমহেশ্বরের পথে-৯ |
![]() |
| মদমহেশ্বরের পথে- সবুজ |
![]() |
| মদমহেশ্বরের পথে-১০ |
![]() |
| মদমহেশ্বরের পথে-১১ |
![]() |
| মদমহেশ্বরের পথে-১২ |
![]() |
| মদমহেশ্বরের পথে- প্রকৃতি |
![]() |
| মদমহেশ্বরের পথে- মেঘ আলোর খেলা |

















Lunch e darun raanna korechilen, 3 sundori mohila
ReplyDelete