 |
| অনুপমের চোখে অনুপমের ডেরা-তুঙ্গনাথ |
 |
| অবরোহণ শুরু |
 |
| চন্দ্রশীলার পথে-অনুপমের সৌজন্যে |
 |
| চোপ্তা দূর থেকে |
 |
| চোপ্তা-১ |
 |
| চৌখাম্বা |
 |
| তুংনাথের পথে-১ |
 |
| তুংনাথের পথে-২ |
 |
| তুংনাথের পথে-৩ |
 |
| তুংনাথের পথে-৪ |
 |
| তুংনাথের পথে-৫ |
 |
| তুঙ্গনাথ মন্দির |
 |
| তুঙ্গনাথ |
 |
| তুঙ্গনাথ-৬ |
 |
| তুঙ্গনাথের ভোর |
 |
| তুঙ্গনাথের পথে-৭ |
 |
| তুঙ্গনাথের পথে-৮ |
 |
| তুঙ্গনাথের পথে-মেঘের ছাতা |
 |
| তুঙ্গনাথের পথে-৯ |
 |
| তুঙ্গনাথের পথে-১০ |
 |
| তুঙ্গনাথের পথে-১১ |
 |
| তুঙ্গনাথের পথে-১২ |
 |
| তুঙ্গনাথের পথে-১৩ |
 |
| তুঙ্গনাথের পথে-১৪ |
 |
| তুঙ্গনাথের পথে-১৫ |
 |
| তুঙ্গনাথের ভোর -২ |
 |
 |
তুঙ্গনাথের ভোর
-২ |
|
 |
| তুঙ্গনাথের সকাল |
 |
| তুঙ্গনাথের সকাল-১ |
 |
| তুঙ্গনাথের সকাল-২ |
 |
| তুঙ্গনাথের সকাল-৩ |
 |
| তুঙ্গনাথের-সন্ধ্যা |
 |
| তুঙ্গনাথের-সন্ধ্যা-১ |
 |
| মগ্ন উদাসীন -অনুপমের চোখে |
 |
| মানিকজোড়- অমিতের তোলা -অনুপমের ক্যামেরা |
বেরোলাম সকাল ৭টায় তুঙ্গনাথের উদ্দেশ্যে। প্রথমে
পৌছতে হবে চোপ্তা। গোরা আর অনুপম আগে এসেছিল তুঙ্গনাথ। তো আমরা পাত্তা না দিলেও ওদের কাছে ওদের মতামত প্রচণ্ড ইম্পরট্যান্ট। যথারীতি শুরু হোল অনুপমের’ ‘চোপ্তায় ঢুকেই
প্রথম দোকানটায় যা আলুপরটা করে না! ওফ্,
কি বলব! গোরাদা, দুটো করে আলুপরটা কিন্তু বন্তা হ্যায়।‘ গোরা ও হায় হায় করে উঠল
‘হাঁয় হাঁয়’ বুঝে গেলাম দুটোই ছুটি অ্যান্ড খাওয়ার মুডে চলে গেছে। একে চেনা জায়গা, তার ওপর ঘির
আলুপরটা। উকীমঠ পেরিয়ে আর আধঘণ্টার মধ্যে ঢুকলাম চোপতা। দিনটা ছিল রবিবার। ওই সকালেই রাজ্যের ভিড়; গাড়ি নিয়ে
সব পাঞ্জাবি, গুজু আর গাড়োয়ালি এসে ভিড়
জমিয়েছে। পুরো জায়গাটা রঙ্গিন একদম।
আমরা অনুপমের পেছন পেছন দোকানে ঢুকে আগে স্যাক গুলো রাখার ব্যাবস্থা করলাম।
স্যাক ক্যারি করব না। ওরা সামান্য কিছু টাকার বিনিময়ে রাজি হয়ে গেল। এই ব্যবস্থাটা
পাহাড়ের প্রায় সব জায়গাতেই পেলাম। সামান্য কিছু টাকার বিনিময়ে জিনিসপত্র রেখে ঊঠে
যাও। খালি স্যাকে দারু না থাকলেই হোল। কোন রিস্ক নেই। কিন্তু দারু থাকলেই ব্যাটারা
খুলে খেয়ে জল মিশিয়ে রেখে দেবে। যখন আপনি টের পাবেন, তখন অনেক দূর চলে গেছেন, কাকে
আর ধরবেন, অগত্যা মূণ্ডূপাত করতে করতে দারু দিয়ে জলই খেতে হবে। মানে এই দাঁড়াল যে ওরা ব্যাগ খুলে দেখে, হাঁ,
কিন্তু চুরি চামারির কথা শোনা যায় নি। ওই রিস্কটুকু নেওয়া যেতেই পারে। খুললে তো
পাবি কুল্লে দুটো টী শার্ট আর একটা প্যান্ট। সব ই গন্ধওয়ালা; তার সাথে যদি তিন
চারদিনের পুরনো মোজা যদি রেখে দেওয়া যায়, আঃ!!
তো ওটাই বুলডগের কাজ করবে। তো কোন
কিছু চাপ না নিয়েই মালপত্র ছেড়ে দিলাম। সঙ্গে আরেকটা খবর পাওয়া গেল যে ওপরে বেশ
ভিড়। দেরী করে গেলে জায়গা পাওয়া মুশকিল। গাড়ির সংখ্যা দেখে সত্যি ই মনে হোল, এদের
মধ্যে যদি ১০ শতাংশ লোক ও থেকে যায়, তো হউসেফুল হতে সময় লাগবে না। মোদ্দা ব্যাপারটা দাঁড়াল এই যে, আমাদের
তাড়াতাড়ি উঠে যেতে হবে।
চোপতাকে বলা হয় সুইজারল্যান্ড অফ উত্তরাখণ্ড। এই সুইজারল্যান্ড ব্যাপারটা সারা ভারতে প্রচুর
আছে। সিকিম, সুইজারল্যান্ড অফ ইষ্ট ইন্ডিয়া,
আঊলী, সুইজারল্যান্ড অফ ইণ্ডীয়া ।
বুঝে পাই না, জায়গাটাকে তার সৌন্দর্য নিয়ে তার মতো করেই থাকতেই বা দিই না কেন, সেভাবেই
দেখি না কেন। তুলনা কেন আসে, প্রত্যেক টা জায়গার নিজস্বতা আছে, নিজের মত করেই সে
সুন্দর। সেটাকেই সম্মান দেওয়া উচিৎ। নিজের
বৌকে পাশের বাড়ির বৌ এর মতো দেখতে বললে, কি হতে পারে...... কিন্তু সত্যি জায়গাটা ছবির
মত সুন্দর। রাস্তা থেকে নেমে একটা বুগিয়াল। তার পর খাড়া খাদ। তারপর পার আর বরফে
ঢাকা চুড়া। আর অন্যদিকে উঠে গেছে তুঙ্গনাথের
রাস্তাটয়ে। অপূর্ব
সুন্দর। একটা রাত পূর্ণিমা রাতে এখানে
কাটানোই যায়, একটা ঝিমঝিমে নেশা করে পাহাড় দেখতে দেখতে। কাটানোই যায় জীবনের একটা
রাত অন্য রকম করে- গতানুগতিক সাদা কালোর ক্যানভাসে রঙ্গিন একটা পোঁচ মেরে। মনে থাকবে সারাজীবন।
চলতে চলতে ক্ষণিকের দেখা একটা মুখ, রিনরিনে কিছু কথা যেমন সারাজিবনের জন্য মনে বসে যায়, এ যেন সেরকম
একটা জায়গা। হঠাৎ ভাললাগা, রেশ থেকে যাবে সারাজীবন। গোরারাও তাই করেছিল শুনলাম। মানে রাতে ঢুকু ঢুকু
করতে করতে চাঁদ দেখেছিল। তারপর থেকেই নাকি গোরাটা একটু পাগলা পাগলা হয়ে গেছে।
প্রতিজ্ঞা করেছে কখনো বিয়ে করবে না। শুধু ‘চাঁদ’ খুঁজে বেড়াবে। আর তার সাথে দারুন হিন্দি বলতে শুরু করেছে- তার
প্রমান অবশ্য পেলাম যখন আলুপরটা অর্ডার করল।
‘পরোটামে থোড়া আলু বেশী করকে, আউর
আচ্ছাসে ঘাটকে, ঝাল কম করকে বানানা। লাস্ট টাইম খায়া থা, উসকা মাফিক। ‘ শুনে দোকান মালিক হাঁ করে এমন ভাবে তাকাল, মনে হচ্ছে ওকেই ট্রেক করতে
বলা হচ্ছে।– ‘হাঁ হাঁ, বিলকুল ওইসহি হোগা। আপ
বৈঁঠিয়ে তো সহি। ‘ বলে কাটিয়ে দিল
কোনরকমে।
ছবি তোলা সাঙ্গ করে, শুরু করলাম ওপরে ওঠা- পৃথিবীর উচ্চতম শিবলিঙ্গ(৩৬৮০ মিটার) – প্রায় ৪ কিমি. উঠতে হবে। প্রচুর ফ্যামিলি, যুবক যুবতীর
দল এসেছে। চারদিক রঙিন। রাস্তা কঠিন নয়।
কিন্তু তাড়াতাড়ি উঠতে হচ্ছে, বৃষ্টির ভয়ে।
অনুপম জুলজুল করে রঙিন প্রজাপতি দেখতে দেখতে উঠছে; গোরা আস্তে করে বলল, ‘ব্যাটার
হাঁ মুখ দেখি বন্ধই হচ্ছে না। বলতে হবে তো ওড় বউকে’
এর মধ্যে হঠাৎই এক পাঞ্জাবি মেয়েদের গ্রুপ অনুপম কে রিকোয়েস্ট করে বসলো ছবি
তোলার জন্য। ব্যাস আর পায় কে। অনুপমের দন্ত কৌমুদী একেবারে কাশফুলের মত বিকশিত
হোয়ে ঊঠলো। ওর যাবতীয় ফটোগ্রাফির জ্ঞান উপচে উপচে বেড়িয়ে এসে ক্যামেরায় ভড় করল। বেশ দেখতে পেলাম , টম ক্যাটের চোখ থেকে
যেমন লাল হৃৎপিণ্ড লাফিয়ে লাফিয়ে বেড়িয়ে আসতে থাকে মিনি ক্যাটকে দেখে, তেমনি
অনুপমের চোখ থেকেও পিড়িং পিড়িং করে লাল পান বেরোচ্ছে আর ঢুকছে। সাথে
কান এঁটো করা হাসি। অদৃশ্য কালি তে পিঠে লেখা,’দেখবি আর জ্বলবি,
লুচির মত ফুলবি’ – পিঠ টা আমাদের দিকেই ফেরান-বলাই বাহুল্য। আমরা তখন আর প্রজাপতি দেখবো কি, অনুপমকেই দেখে
যাচ্ছি। আর ভাবছি, ব্যাটা একবার ঘোবর (ওই, গরুর যেমন গোবর, তেমনি ঘোড়ার ইয়ে আর কি,
আশে পাশে ভর্তি।) অনুপমের জ্ঞানের ঠ্যালায়
মেয়েগুলোর প্রায় অষ্টাবক্র অবস্থা,পোজ দিতে দিতে। ফাইনালি দেখলাম মেয়েগুলো ঘন হয়ে ছবিগুলো দেখল
ক্যামেরাতে (অনুপম ও ঘন হল ওদের সাথে, আমাদের –জ্বালিয়ে –না বলাই ভাল সে কথা।) দেখে বেশ খুশিও হল । ব্যাপক ধন্যবাদ টন্যবাদ ও দিল।
অনুপমের চলাফেরায় ততক্ষণে শাম্মী কাপুর
স্টাইল এসে গেছে। বাকী রাস্তাটা পাত্তাই দিল না আমাদের। আমরা আর বেশি কিছু বলতে
সাহস করলাম না। হাজার হলেও প্রজাপতিগুলো ঊড়ে ওর ডালেই বসেছে।
মাঝখানে আবার দেখলাম একটা দল drone camera নিয়ে কিছু shooting করছে। অনুপম কিরকম সেই অপুর রেলগাড়ি দেখা মার্কা চোখ নিয়ে তাকিয়ে আছে। শুনলাম ওরা নাকি পঞ্চকেদারের ওপর
একটা documentary বানাচ্ছে। বার দুএক চা ব্রেক নিয়ে পৌঁছনো গেলো টুঙ্গনাথ
মন্দির, ৩৬৮০ মিটার। প্রায় ৪ কিমি. উঠলাম চোপ্তা থেকে! প্রায় পাঁচ হাজার বছর পুরনো
মন্দির। কথিত আছে রামচন্দ্র এখানে শিবের তপস্যা করতেন চন্দ্রশীলা তে। আমিও হেব্বি স্টাইল মেরে আমার সাধের ঘড়ি মিলিয়ে নিলাম-‘ বুঝলি, পদ্ম, একদম accurate’. অনুপম আবার যথারীতি, ‘সবথেকে উঁচু গেস্ট হাঊসে থাকব, ওখানেই
ছিলাম, দারুন ভিউ। ‘ গেলাম ওখানে, ভিউ তো সত্যিই দারুন; চোখের সামনে নীচে বুগিয়াল, একটা ছোট্ট হলুদ টেণ্ট, তারপর
বুগিয়ালের শেষে খাড়া ঢাল । তারপর একটার পর একটা পাহাড়চূঁড়ো, বরফে মোড়া সাদা ধবধবে।
আর আমরা সব থেকে উঁচু থেকে দেখছি। অপূর্ব
।। কিন্তু বাথরুমের দরজা বন্ধ হয় না। জল
নেই। বালতি করে টেনে আনতে হয় নীচ থেকে। কিন্তু এই
সৌন্দর্য ছেড়ে যাব ? মন চাইছে না। চারটে ছেলে একসাথে থাকবো, তাতে আর কি
বাথরুমের দরজা। যাব না এখান থেকে। মন্দির কমিটি নিয়ন্ত্রণ করে সমস্ত বুকিং, থাকা,
খাওয়ার। হাজার টাকা করে লাগে প্রতি ঘরে। আমরা দিয়ে দিলাম টাকাটা। উনিও বিগলিত
চিত্তে টাকাটা নিয়ে দু বালতি জল দিয়ে
গেলেন।
অনুপম আর পদ্ম আর দাঁড়ায় নি- সোজা নীচে। ঘুরছে, ছবি তুলছে; আমার কেন জানি না বারান্দাটা টা থেকে নড়তে ইচ্ছে করল
না। চোখের সামনে নন্দাদেবী মন্ত্রী পরিষদ নিয়ে
রাজ সমারোহ সাজিয়ে বসেছে। পাশে চৌখাম্বা, নন্দাঘুণ্টি, নীলকণ্ঠ, কেদার,
বান্দরপুছ -আরও কতো কি। এমনিতেই মন কেমন
উদাস হয়ে যায়। হঠাত কানে এলো বামাকণ্ঠ ” আহা এর পরে মরে গেলেও দুঃখ নেই। “ একটু
বিরক্ত হয়েই তাকালাম – কথাটা মোটেই ভাল লাগল না। এই কথাটা কতো জায়গায় পড়েছি , কত
শুনেছি, প্রচণ্ড সুখানুভূতি হওয়ার পর নাকি মানুষ মরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, যাতে ওই আনন্দময় মুহূর্তটা
মনে রেখে শেষ নিশ্বাস ত্যাগ করতে পারে; কিন্তু আমি ভেবে পেলাম না কেন এমন বলে। তেষ্টা
তো আরও বেড়ে যাওয়ার কথা। আমার তো মড়ার কোন ইচ্ছেই হচ্ছে না। বরঞ্চ মনে হচ্ছে এই দৃশ্য দেখার জন্য জন্ম জন্মান্তর বেঁচে থাকা
যায়। খিদেটা আরও বেড়ে যায়। এইরকম অসীম
প্রকৃতির মাঝে, জাগতিক অনেক কিছুরই খেয়াল
থাকে না । সব যেন মুক্ত,
বিশাল, স্বাধীন; পাশের মানুষটাকেই মনে হচ্ছে কত আপন। এই কদিন কাটিয়ে যখন ফিরে যাব, নতুন করে বাঁচার
ইচ্ছে নিয়ে; আবার ফিরে আসার জন্য। এরকম অনুভূতি কম বেশী সবারই হচ্ছে নিশ্চয়ই। হাঁ,
নিশ্চয়ই তাই, ওই তো দূরে পদ্ম দাঁড়িয়ে আছে বুগিয়ালের ঝুলে থাকা এক খণ্ড জায়গার ওপর
– একা- এমনিতে ওইরকম ঝুল অংশে দাঁড়াবার
কথা কেঊ ভাববে না। কোন সাপোর্ট নেই; নীচে খাড়া
কিন্তু পদ্ম দাঁড়িয়ে আছে- শান্ত, মগ্ন, এক মূর্তির মতো। কোন শঙ্কা নেই, কোন ভ্রূক্ষেপ নেই। এক মনে হারিয়ে
গেছে প্রকৃতিতে, নিজের মধ্যে; অনুপমও
গা এলিয়ে বসে অনুভব করছে ওই অপার্থিব পরিবেশ টা।
আমাদের কারোরই কাউ কে ডাকতে ইচ্ছে
করল না। কোন কোন সময় একাকীত্ব ও ভীষণ ভাল লাগে। নিজের সঙ্গটাও তো উপভোগ করতে জানতে
হয়।
পরে অনুপম অবশ্য খেতে বসে বলল যে
ইচ্ছে করেই পদ্মকে ডাকে নি,কারণ পদ্ম selfie তুলতে ব্যস্ত ছিল, ফেসবুকএ দেবে বলে।। ও নাকি এক্সট্রা মেমারি কার্ড ও নিয়ে
এসেছে তার জন্য।
কতক্ষণ এভাবে ছিলাম, জানি না। আওয়াজে
টের পেলাম, গোরা নীচ থেকে বালতি টেনে জল তুলছে। খূব লজ্জা হল। ও প্রায় অভীভাবকের
মত আগলে রাখছে। কেঊ ব্যাগ বা জলের বোতল ফেলে এলে, ও নিয়ে আসছে, একসাথে ব্যাগ ছেড়ে
গেলে নড়ছে না জায়গা ছেড়ে, নিজে না খেয়ে
খাবার এগিয়ে দিচ্ছে- এই গুনগুলো ওর সহজাত। পুরো ট্রিপটাতেই পরিচয় পেয়েছি ওর এই গুণটার। মুন্নাভাই এর শিক্ষায় শিক্ষিত আমি হাত
লাগালাম, তারপর FRESH হয়ে গেলাম মন্দির এ। অপেক্ষাকৃত সহজ এই জায়গায় পৌঁছনো, তাই সভ্যতার
ছায়াও অনেক বেশী প্রকট। সোলার লাইট, ল্যাম্প পোস্ট, কথাবার্তা সব কিছুতেই অনেক আধুনিকতার
ছোঁয়া। সন্ধ্যারতি দেখলাম। এবং এখানেও সেই তৃতীয় কেদার পৌছনোর অনবদ্য অনুভূতি। এবং কি আশ্চর্য এখানেও মূর্তি SLANTING. এবং যথারীতি পূজারীর কাছে উত্তর
নেই।
গেলাম বুগিয়ালে। চেটেপুটে নিলাম প্রকৃতিকে অনেকক্ষণ ধরে। যথারীতি
অনুপমের জ্ঞান দান on photography to পদ্ম অ্যান্ড পদ্মর আস্ফালিত
প্রতিবাদ- চলছে পৌনঃপুনিকের মত। আমরাও জুড়ে গেলাম ওদের সাথে।
তারপর এসে একটু রাত করেই গেলাম খেতে। খিচুড়ি , সবজি আর পাঁপড়। নেমেছে আবার
বৃষ্টি। মিনিট চল্লিশেক বাদে একটু ধরতেই সোজা ঘরে এসে
বিছানায়- মোটকা লেপের তলায়। সারাদিনের ক্লান্তি , বৃষ্টি, ঠাণ্ডা- সব মিলিয়ে ঘুমের
আদর্শ পরিস্থিতি, কিন্তু ঘুম এলো না
সেভাবে। নরমালি আমার এরকম হয় না। ১০টা - ১০.৩০র মধ্যে বিছানায়, আর সকাল ৫টায় চোখ
খোলা- এটাই রুটিন। কিন্তু আজ ভীষণ একটা
অসুবিধা হচ্ছে।
তন্দ্রা মতন আসছে, কিন্তু আবার কিছু একটা অস্বস্তিতে ঘুমটা চটকে যাচ্ছে। এইভাবে
কখন হাল্কা মত চোখ লেগে
এসেছে, বুঝতে পারি নি, হঠাৎ মাঝরাতে এক বিশ্রী স্বপ্ন দেখে চমকে উঠে বসলাম। এতটাই ভয়ংকর সেই
স্বপ্ন যে উত্তেজনায়, আতঙ্কে গা পুরো ঘামে
ভিজে গেছে, একটা প্রচণ্ড অসহায় ভাব, কি করব কি করব, উপায় খুজচ্ছি, কিন্তু কিছুই
পাচ্ছি না; কোন উপায় না দেখে মহাদেবকে ডাকতে
শুরু করলাম- খালি ভাবছি, বাবা মহাদেবই রক্ষাকর্তা। ডেকেই যাচ্ছি, আর ঘোরের মধ্যেই
বলে উঠলাম,’ সহায় হও ভগবান, কেদার যাব তোমায় দর্শন করতে। তখন ই একটা ঠাণ্ডা হাওয়া
যেন বয়ে গেল মাথার উপর দিয়ে। মাথাটা
ঠাণ্ডা হল। অদ্ভুত একটা শিহরন হোল শরীর জুড়ে। -
ফিরে এলো আবার সেই শীতের অনুভুতি।।আস্বস্ত হয়ে ঢুকলাম আবার লেপের তলায় ঢুকলাম। কি
ঘটল ভাবতে ভাবতে বুজলাম চোখটা।
এক বিন্দু বাড়িয়ে বলছি না, এই
অভিজ্ঞতার কথা। হয়তো মনস্তাত্ত্বিকরা ব্যাখ্যা করতে পারবেন, যে অবচেতনে কেদার আমার
মনে ছিল না কি মানসিক ভাবে দুর্বল হয়ে গেছিলাম না অন্য
কোন কারণ আছে এই স্বপ্নের পেছনে। কিন্তু বিশ্বাসী
হতে ভীষণ ভাল লাগছে। মনে হোল, ভগবান নিজেই
আমার আরেক যাত্রা নির্ধারণ করে দিলেন। এ
বছর ই কেদার আসতে হবে। এটাই চেপে বসে গেল আমার মনে। আর চিন্তা করলে উপায় তো হয়ই।
সে উপায় ও হোল – যথা সময়ে বলা যাবে।
কিন্তু দারুন একটা মানসিক স্বস্তি পেলাম যে ভগবান চাইছেন যে পঞ্চ কেদার দর্শন করি। নির্দেশ তো পেলাম, এবার
যাওয়াটা আমার ওপর। তবে পরিকল্পনার সময়
এখনও আসে নি। আগে চার কেদার তো শেষ করি। মোটামুটি
এই ট্রেকটা আমাদের ভরে দিচ্ছে। শারীরিক পরীক্ষা যেমন নিচ্ছে তেমনি দিয়ে যাচ্ছে
অসামান্য তৃপ্তি।
ঘুমিয়ে পরেছিলাম তারপর; সকালে আর চন্দ্রশিলা যাওয়ার মত পরিস্থিতি ও ছিল না
আমার। চন্দ্রশিলা আরও প্রায় দেড় কিমি. উঁচুতে। কথিত আছে এখানেই রামচন্দ্র শিবের
তপস্যা করেছিলেন। এখান থেকে সূর্যের প্রথম
আলো পাহাড় চুড়োয় দেখতে দারুন লাগে।
কখন পদ্ম আর অনুপম উঠে বেড়িয়ে গেছে- টের
পেয়েছি, উঠে দরজাও বন্ধ করেছি কিন্তু সেটাও ই ঘোড়েই। গোরাও গেল না – খুব tired লাগছে বলল। তারপর আবার শুয়ে
পড়লাম। ঘুমটাও সেভাবে আর হোল না, তাছাড়া অনুপম গেছে আর কোন ঘটনা ঘটবে না-
সেটাও একটা চাপের। সাড়ে ছটা নাগাদ হই হই করে ফিরলেন ওনারা আর অনুপম হিমা দাসের গতিতে
সোজা বাথরুম। নিউটনের সূত্র- ওই বিপরীত প্রতিক্রিয়ার ব্যাপারটা আর কি।। input
হবে, output হবে না, তা তো আর হয় না। ডাক পড়েছে
ওনার ওই সাত সকালেই।
উঠে বাইরে এলাম- সামনে আবার সেই অপূর্ব প্রকৃতি অন্য রূপে। সামনের চুঁড়াগুলোর
মাথায় তখন সূর্যের রং ধরছে। ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে এক মাথা থেকে আরেক মাথায়। দেখছি আর
ছবি তুলে যাচ্ছি। তারপর একসময় পদ্মর ডাকে নীচে
নামলাম- ব্যাগপত্তর নিয়ে। মন্দির দর্শন করে পুজো চড়িয়ে সোজা খাবার জায়গায়। বেরোতে হবে আবার।
দেরি করলে চলবে না। আজ-ই ইচ্ছে আছে রুদ্রনাথ যাত্রা শুরু করার। এখানকার খাবারের
দোকানের দোকানিও যা বলল, তাতে চড়াই মারাত্মক, কিন্তু প্রকৃতিও ভয়ংকর সুন্দর।
ব্রেকফাস্ট এ আবার এক বাঙালি ফামিলির সাথে আড্ডা। পদ্ম মোটামুটি, বিশেষজ্ঞের
মতামত দিয়ে্, ওই কোন রুট দিয়ে কবে কোন ট্রেক এ যাওয়া যায়, একেবারে হিরো হয়ে গেল।
আর আবার সেই বাঙালি রক্ত ! শুরু হোল ট্রেক দিয়ে, দু মিনিটের মধ্যে আলোচনায় চলে এল
পে কমিশন , তারপর শিক্ষকদের প্রতি বঞ্চনা অ্যান্ড অত্যাচার হয়ে আবার কোন এক
বিপজ্জনক দিকে মোর নিতে যাচ্ছিল, বাদ সাধল দোকানী। খাবার রেডি। then প্রসাদ pack, পয়সা giving then taking
our বস্তা, and start seeing our রাস্তা। রুদ্রনাথের
বুলোয়া এসে গেছে।
‘অনুপম, কি খুঁজছিস রে? প্রজাপতিরা চলে গেছে। একটু পা চালাও বাওয়া এবার’ গোরার
গরগরে গলা কানে এলো।
‘দ্যাখো গোরাদা, আমার মধ্যে একটা আকর্ষণী ব্যাপার আছে, আমি জানি সেটা। তোমাদের
মধ্যে নেই সেটা, তা আমি কি করতে পারি? হিংসে কোর না, তোমারও হবে’ গম্ভীর হয়ে উত্তর
দিল অনুপম। ‘ তাছাড়া আমায় ঘাড় ঘুরিয়ে দেখতে হয় না, ও এমনিতেই আসে’ শেষ করলো অনুপম
গায়ে বিছুটি ছড়িয়ে; গোরা চিড়বিড় করে কি একটা বলতে যাবে, হঠাত পদ্ম, ওই যে পাইকা,
পাইকা করে চিল্লিয়ে উঠল। হুমড়ি খেয়ে পড়ল পদ্ম আর অনুপম। তাকিয়ে দেখি একটা পাহাড়ি নেংটি ইঁদুর – ; কি যে আদিখ্যেতা
তার, সাথে ছবি তলার ধুম! পারলে একটা নাম
দিয়ে দেয় ওরা। আমি এমনভাবে তাকালাম – ব্যাটা, দুদিনের যোগী, ভাত কে বলে পেসাদ। কলকাতায় এই নেংটি দেখলে ব্যাটা তুই ঝ্যাঁটা
নিয়ে সপরিবারে তেড়ে যেতিস, আর এখানে
আদেখলামো ; আমি একটা আঁধলা খুঁজছিলাম, কিন্তু কি ভেবে নিরস্ত হলুম।
সোমবার, সপ্তাহের প্রথম দিন, যারা কাল এসেছিলো, তারা দিনের দিন ই ফিরে গেছে, তাই ভিড় নেই তেমন; পা
চালিয়েই নামছিলাম। তবু চোপ্তায় পৌছতে পৌছতে প্রায় এগারটা বেজে গেল। নেমে প্রথমে
১৫০টাকা দিয়ে স্যাকগুলো নিলাম। একেবারে ‘ড্যাঞ্চি’
যাকে বলে। অনুপমের বাজখাঁই গলায় অর্ডার ও চলে গেলো- আলুপরটা আর টকদই, আর আমার রাইস
মীল। খেয়েই গাড়ি ধরলাম, হয় সাগর নয় মণ্ডল
যাওয়ার জন্য- তখন ও আমাদের দলপতি confused- কোন জায়গা দিয়ে ওঠা হবে।
ড্রাইভারকে জিজ্ঞেস করা হোল- তা সে বলল, সাগর দিয়ে যেতে- ওখান দিয়ে নাকি রাস্তা
বেশী কিন্তু খাড়াই কম। মণ্ডল দিয়ে গেলে অনসূয়া মন্দির হয়ে যেতে হবে- রাস্তা কম
কিন্তু খাড়াই সাঙ্ঘাতিক। মাথা উঁচু করে দেখতে গেলে নাকি টুপি পরে যায়। অনুপম বলল
মণ্ডল দিয়ে যাবে। কিন্তু আমরা সবাই চাইলাম সাগর
দিয়ে যেতে। কেন আমরা সব সাগর দিয়ে যেতে চাইলাম, পরিষ্কার করে বলতে পারব না,
সেটা খাড়াই কমের জন্য ও হতে পারে বা মণ্ডল নামটা শুনতে কিরকম ‘ইয়ে ইয়ে’ লাগল মানে
ওই চেনা চেনা গোছের, তা ও হতে পারে, বা অন্য কোন কারণ ও হতে পারে – সঠিক বলতে পারব না; কিন্তু ঠিক হোল
সাগর যাব। অগত্যা অনুপমের ভেটোকে ব্যর্থ করে পৌঁছলাম সাগর। অনুপম তারপর থেকে কেমন
যেন গোঁজ মেরে রইল যতক্ষণ না আমাদের চলা
শুরু হোল।
সাগরে পৌঁছে আবার হোটেল খুঁজলুম, ব্যাগ রাখার জন্য। পেয়েও গেলুম। ড্রাইভারটাই
সাহায্য করলো। পদ্মর সাথে সাথে আমাদেরও গা কচকচ করছিলো- কড়কড়ে ২৫০০টাকা গুনে দিতে
হোল বলে- তাও ওইটুকু এক ঘণ্টার রাস্তার জন্য। আর কপাল গুনে আমিই ক্যাশিয়ার। টাকা
আমি ই দিচ্ছি। কচকচানিটা আমার ই বেশি।
হোটেল কাম দোকান কাম বাড়িওয়ালা এলো।
শেষবারের মত ঝালিয়ে নিলাম রুট প্ল্যানটা। হোটেলওয়ালা বলে দিল পই পই করে রাস্তা
প্রচুর, প্রতি ২ কিমি. পর পর দোকান পাওয়া যাবে। ক্লান্ত হয়ে গেলে বসা চলবে না। আর
সন্ধ্যের আগেই যতটা সম্ভব এগিয়ে যেতে হবে। অনুপম আবার বিজ্ঞের মত ঘাড় নেড়ে বলল,
‘আমরা রাতটা পানার এ থাকবো, কাল সক্কাল সক্কাল নেমে এসে, চেষ্টা করব কল্পনাথ এ বেরিয়ে
যাওয়ার’ মালিকবাবু, কপাল টপাল কুঁচকে ঘড়ি
দেখে বিড়বিড় করে কি হিসেব করে বলল, ‘পানার মুশকিল হোগা, দেখ লো, অগর কর সকতে হো
তো, তুম লোগ শহরসে আয়ে হো, চল পাওগে? অ্যায়সে তো হমারা বচ্চে লোগ সুবে যাকে সামকো আ যাতে হ্যায়।‘ শুনে আমরা সবাই
কিরকম ব্যাজার হয়ে গেলাম। যা বলছে এ, অসম্ভব কিচ্ছু না। তপোবনে দেখেছিলাম, গাইড
গঙ্গা বিকেল পাঁচটার সময় তপোবন থেকে নেমে
ভুজবাসা থেকে স্যাক নিয়ে আবার ফিরে আসতে। ওই রাস্তাটা পেরোতে আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে গেছিলো। প্রায়
৬ ঘণ্টার মত সময় লেগেছিল। কিন্তু মচকানো তো যাবে না। মনে মনে ভাবলাম ’আমাদের চমকে দিলি তো, দাঁড়া,
একবার মওকা মত পাই, মে মাসের দুফুরবেলা তোকে সল্টলেকে ট্রেক করাবো, বুঝবি, ধানমে
চাল কিতনা হ্যায়। ‘
গোরা এবার ফাইনাল প্রশ্ন করলো অনুপমের হয়ে –‘ বোলিয়ে তো,distance কিতনা দূর?’ দোকানী গোরার ওই হিন্দিকে বিশেষ
পাত্তা না দিয়েই বলল লিখা তো হ্যায় ১৬ কিমি.। লেকিন ২৪-২৫ সে কম নেহি হ্যায়।‘
বলে কি? মানে আরেকটা মদমহেশ্বর উইথ সুপার বাম্পার চড়াই।। আর সত্যি দেরী করা
যাবে না। সন্ধ্যের দিকে আমার ও রাহুর ক্ষিধে পায়।
তারপর জিনিসপত্র ওখানেই রেখে, ওই ১৫০ টাকার চুক্তিতে, বেরোলাম দুফুর ১ টায় –
রুদ্রনাথ অভিযানে। এক অসামান্য অভিজ্ঞতার সম্মুখীন হতে।
অসাধারন লেখা। ছবি গুলো অপূর্ব বলা হলেও কম বলা হয়। অপেক্ষায় রইলাম রুদ্রনাথ এর। ২৬৮০০ মিটার টা কি একটু ভুল হয়েছে?
ReplyDeleteসরি ৩৬৮০০
Deleteঠিক বলেছ অনিন্দিতা। একটা শুন্য বেশি পরে গেছে। already corrected. thanks for pointing out.
ReplyDeleteবেশ ভালো লাগলো, এগিয়ে যাও
ReplyDeleteDarun lekha ....
ReplyDeleteTibe kichu vul roeche ... info te
1) Biye korbona .... eta Aami kakhon bollam ? Biye korboi .... ha
2) Tunganath othar pothe ... Poddo-r photo tola .... Uut er chaamrar tupi pore ... oi holud ful er opor sue-boshe .... eta vule gele ?
3) Tunganath to Sagar ... car fare ta 1500/ hobe .... mone hoi ... record ta check koro ... Aamar o vul hote paare
Tobe lekhata .... 1ghor
Photo gulo o daarun .... tobe Aamar sobcheye valo legeche ... sandhyabelar photogulo
ReplyDelete